রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক

রাজশাহীর আড়ানী স্টেশনের কাছে রেললাইন ভেঙে যাওয়ায় রাজশাহী-ঢাকা রুটে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে কয়েকটি ট্রেন এবং ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে আড়ানী স্টেশনের কাছে রেললাইন ভেঙে যাওয়ার পর রাজশাহী-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় রাজশাহী স্টেশনে বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেস আটকা পড়ে।

এ ছাড়া সাগরদাঁড়ি, মধুমতি ও বরেন্দ্র এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে থেমে যায়। এতে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

খবর পেয়ে রেলওয়ের কর্মীরা দ্রুত ভাঙা অংশ মেরামতের কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে রেললাইন মেরামত সম্পন্ন হয়। এরপর ওই রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘সৎ সাহস থাকলে আইনের মুখোমুখি হোন’

২ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক

প্রকাশিত সময় : ০৪:৫৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬