বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আপত্তিকর’ ভিডিও ছড়িয়ে পড়ায় উদ্বেগ, মুখ খুললেন অভিনেত্রী

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় অভিনেত্রী শালিনী পাণ্ডেকে নিয়ে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে তৈরি হয়েছে চাঞ্চল্য। ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই।

শালিনী স্পষ্ট জানিয়েছেন, ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে ‘অর্জুন রেড্ডি’খ্যাত এই অভিনেত্রী লেখেন, ‘আমার একটি ভুয়া, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ভিডিও বর্তমানে অনলাইনে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে আমি বলতে চাই, ভিডিওটি ভুয়া এবং সেখানে যে নারীকে দেখানো হয়েছে, সেটা আমি নই।’

শীর্ষ সংবাদ

এ ধরনের প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে শালিনী বিশেষ করে নারীদের নিশানা করার বিষয়টি তুলে ধরেছেন।

তাঁর কথায়, ‘মানুষকে নিশানা করে এবং বিশেষ করে নারীদের ক্ষতি করার উদ্দেশ্যে প্রযুক্তির এমন অপব্যবহার অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের হয়রানি বা ক্ষতির জন্য প্রযুক্তির অপব্যবহার কখনো স্বাভাবিক বলে মেনে নেওয়া উচিত নয়।’

News

শুধু বিষয়টি অস্বীকার করেই থেমে থাকেননি অভিনেত্রী। নেটদুনিয়ায় ভিডিওটি দেখতে পেলে সেটি যাতে কেউ ছড়িয়ে না দেন, সেই অনুরোধও জানিয়েছেন তিনি।

শালিনী ব্যবহারকারীদের ভিডিওটি শেয়ার, ফরওয়ার্ড কিংবা ডাউনলোড না করে সঙ্গে সঙ্গে রিপোর্ট করার আহ্বান জানিয়েছেন।

সমাজমাধ্যম ব্যবহারকারীদের আরো দায়িত্বশীল ও সচেতন হওয়ার বার্তা দিয়ে অভিনেত্রী বোঝাতে চেয়েছেন, ভুয়া বা কৃত্রিমভাবে তৈরি কোনো ভিডিও দেখে সেটিকে সত্যি বলে ধরে নেওয়া উচিত নয়। বরং এ ধরনের কনটেন্টের প্রচার বন্ধ করতে প্রত্যেকেরই ভূমিকা রাখা প্রয়োজন।

দক্ষিণী ও বলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করেছেন শালিনী পাণ্ডে। জব্বলপুরে থিয়েটারের মাধ্যমে অভিনয়ের যাত্রা শুরু করা এই অভিনেত্রীর বড় পর্দায় অভিষেক হয় ২০১৭ সালে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অর্জুন রেড্ডি’ ছবির মাধ্যমে।

বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে প্রীতি শেঠির চরিত্রে অভিনয় করে রাতারাতি পরিচিতি পান তিনি।
এরপর ‘মহনতী’, ‘১১৮’, ‘জয়েশভাই জোরদার’ এবং ‘মহারাজ’-এর মতো ছবিতে অভিনয় করেছেন শালিনী। তেলুগু, হিন্দি ও তামিল ভাষার ছবিতে কাজ করে ইতিমধ্যেই নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আপত্তিকর’ ভিডিও ছড়িয়ে পড়ায় উদ্বেগ, মুখ খুললেন অভিনেত্রী

প্রকাশিত সময় : ১০:২২:১৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬