আইআরজিসি জানিয়েছে, ‘আগ্রাসনকারীকে শাস্তি দেওয়ার’ অভিযানের দ্বিতীয় ধাপে তাদের অ্যারোস্পেস ফোর্স এ হামলা চালায়। তাদের দাবি, জর্ডানের আকাবা উপকূলে অবস্থিত মার্কিন মেরিন ঘাঁটি ক্যাম্প তিবতিন ছিল হামলার লক্ষ্য।
আইআরজিসির দাবি, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিকে একটি আবাসিক বাড়িতে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় এ পাল্টা আঘাত চালানো হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ওই বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। হামলায় এক শিশুসহ প্রায় ৫০ জন হতাহত হয়েছেন।
আইআরজিসি বলেছে, ওই হামলা মিনাব স্কুল ও ল্যামার্ড স্পোর্টস হলের ওপর চালানো হামলার ‘বর্বরতাকে পুনরুজ্জীবিত করেছে’। এর জবাব হিসেবেই প্রতিশোধমূলক অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে তারা।
তারা আরও জানিয়েছে, মার্কিন হামলার জবাবে প্রতিশোধমূলক অভিযান অব্যাহত থাকবে।
তবে আইআরজিসির এসব দাবি সম্পর্কে স্বাধীনভাবে তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। সূত্র- মেহের নিউজ

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 






















