বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঋতুপর্ণার ভিডিও ভাইরাল, উত্তাল নেটদুনিয়া!

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এখন বড়পর্দায় নিয়মিত নন। তবে বিভিন্ন কারণে সংবাদের শিরোনামে উঠে আসে তার নাম।

সম্প্রতি এক অনুষ্ঠানে গান ও নাচ পরিবেশন করে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন তিনি। তবে সমালোচকদের পাত্তা না দিয়ে কড়া জবাব দিয়েছেন এই অভিনেত্রী।

গত রোববার রাতের ওই অনুষ্ঠানে স্টাইলিশ পোশাকে নজর কাড়েন ঋতুপর্ণা। সেখানে ‘হাসলে যে মিষ্টি করে’ ও ‘মহাপাগল’ গানের সঙ্গে কোমর দোলান। পাশাপাশি গান গেয়ে দর্শক মাতান। তবে অনুষ্ঠানের একপর্যায়ে মঞ্চের সামনে দাঁড়িয়ে থাকা এক দর্শক ভিডিও রেকর্ড করায় কিছুটা অস্বস্তিতে পড়েন অভিনেত্রী।

মাইক হাতে নিয়ে দর্শককে উদ্দেশ করে তিনি বলেন, ‘ওঁরা আমাকে দেখতে এসেছে। আপনি যদি ভিডিওতে কভার করে দেন, ওঁনারা কী করে দেখবেন?’

এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে শুরু হয় তুমুল বিতর্ক। অভিনেত্রীর দিকে ধেয়ে আসে কুরুচিকর মন্তব্য। তবে সমালোচনা দেখে চুপ থাকার পত্র নন তিনি।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা মঞ্চে উঠলে নাচের প্রোগ্রামে অনেক সময় গান গাইতে হয়। আমরা না বললেও আয়োজকরা বলেন, একটা গাইতে হবে। তখন বাধ্য হয়ে গান গাইতে হয়। যারা এই ধরনের ট্রোলিং করে তারা আসলে মহাপাগল! এখন আমি কি তাদের কিছু বলতে যাব? পাগলাকে তো সব কথা বুঝিয়ে বলা যায় না!’

ঋতুপর্ণার ছোটবেলা থেকে নাচের প্রতি তার প্রচণ্ড ঝোঁক ছিল। তিনি প্রখ্যাত নৃত্যশিল্পী ইলা বসুর কাছে কত্থক, ওড়িশি, মণিপুরী এবং ভারতনাট্যম নাচের তালিম নেন। ১৯৯২ সালে ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘শ্বেত কপোত’-এর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ ঘটে।

এরপর নব্বইয়ের দশকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার জুটি টালিউডের বক্স অফিসে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল। এই জুটি দর্শকদের  ‘সাগরিকা’, ‘মনের মানুষ’, ‘দহন’, ‘চোখে চোখে’র মতো বহু ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ঋতুপর্ণার ভিডিও ভাইরাল, উত্তাল নেটদুনিয়া!

প্রকাশিত সময় : ০৬:০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬