বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। একই দিন দুপুরে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন এক ফেসবুক পোস্টে এ তথ্য জানায়।

সাক্ষাৎকালে ভারতীয় হাইকমিশনার রাষ্ট্রপতিকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের জনগণের সেবায় তাঁর দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

আলোচনায় বাংলাদেশ ও ভারতের অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে গড়ে ওঠা দীর্ঘদিনের সম্পর্কের বিষয়টি উঠে আসে।

দুই পক্ষই বাংলাদেশ ও ভারতের জনগণের পারস্পরিক কল্যাণ নিশ্চিত করতে দুই দেশের দ্বিপাক্ষিক অংশীদারত্ব আরও জোরদার করার গুরুত্বের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

প্রকাশিত সময় : ০৬:০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬