রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের বিপক্ষে ব্রাজিলের ‘এক হালি’

গ্যালারি পুরোপুরি পূর্ণ হয়নি টিকিটের চড়া দামের কারণে। তবে মাঠের লড়াইয়ে কোনো ঘাটতি রাখেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে স্বাগতিক ভারতকে ৪-০ গোলে হারিয়ে জয় দিয়েই এশিয়া সফর শেষ করেছে কার্লো আনচেলত্তির দল।

শনিবারের ম্যাচে শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে ব্রাজিল। তবে কাঙ্ক্ষিত ছন্দময় ফুটবল পুরো ম্যাচজুড়ে দেখা না গেলেও ব্যক্তিগত দক্ষতা ও দলীয় সামর্থ্যের পার্থক্য ঠিকই ফুটে ওঠে মাঠে।

প্রথমার্ধেই দুই গোলের লিড নেয় ব্রাজিল। উদীয়মান তারকা এস্তেভাঁও দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড পেদ্রো। ব্রাজিলের তারকাখচিত আক্রমণভাগের সামনে ভারতের রক্ষণভাগ কিছুটা প্রতিরোধ গড়লেও তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আনচেলত্তির দল।

বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে ভারতের রক্ষণভাগকে আরও চাপে ফেলে দেন সামুয়েল লিনো। তার দুই গোলেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় ব্রাজিলের হাতে।

অন্যদিকে, ব্রাজিলের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ভারতের ফুটবলাররা কয়েকটি আক্রমণ গড়ে তুললেও সেগুলো কাজে লাগাতে পারেনি। শেষ মুহূর্ত পর্যন্ত গোলের জন্য চেষ্টা করলেও কাঙ্ক্ষিত ফিনিশিংয়ের অভাবে স্বাগতিকদের স্কোরশিটে কোনো গোল যোগ হয়নি।

শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল। বড় ব্যবধানে জয়ের মাধ্যমে এশিয়া সফরও সফলভাবে শেষ করল আনচেলত্তির শিষ্যরা। অন্যদিকে, বিশ্বমানের প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ে ভারতীয় দলের পারফরম্যান্সে কিছু ইতিবাচক দিকও দেখা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভারতের বিপক্ষে ব্রাজিলের ‘এক হালি’

প্রকাশিত সময় : ০৯:৩৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬