রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ বছর পর আসছে ‘দ্য ডার্টি পিকচার ২’

দীর্ঘ ১৫ বছর পর ফিরছে বলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’। ছবিটির সিক্যুয়েল ‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক একতা কাপুর।

নতুন ছবিতে আবারও উঠে আসবে এক নারীর গল্প। তবে এবার কোন নারীর জীবন থেকে অনুপ্রেরণা নেওয়া হবে, তা এখনো প্রকাশ করেননি তিনি।সম্প্রতি রণবীর আল্লাহাবাদিয়ার পডকাস্টে অংশ নিয়ে একতা কাপুর জানান, ‘দ্য ডার্টি পিকচার ২’ তার বর্তমান বড় প্রকল্পগুলোর একটি। প্রথম সিনেমা মুক্তির ১৫ বছর পর সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনা করছেন তিনি।

এবার এমন একটি গল্প বলতে চান, যা তার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে।একতা বলেন, ‘আমি যে বড় সিনেমাগুলো নির্মাণ করছি, তার মধ্যে একটি হলো দ্য ডার্টি পিকচার ২। ১৫ বছর পর এটি নির্মাণের পরিকল্পনা করছি। এবার আমার মনে হয়েছে, এমন একটি গল্প আছে, যা আমি বলতে চাই।

সিল্ক স্মিতার গল্পে অনুপ্রাণিত প্রথম সিনেমা

২০১১ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্টি পিকচার’ নির্মিত হয়েছিল দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন বিদ্যা বালান। আরো ছিলেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুর। সিনেমাটিতে একজন নারীর ব্যক্তিস্বাধীনতা, যৌনতা এবং সমাজের বিচার করার প্রবণতার মতো বিষয় উঠে এসেছিল।

সিল্ক স্মিতা দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে পরিচিত মুখ ছিলেন।

প্রায় ১৮ বছরের অভিনয়জীবনে তিনি ৪৫০টির বেশি সিনেমায় কাজ করেন। পর্দায় তার স্বতন্ত্র উপস্থিতি তাকে আলাদা পরিচিতি দিয়েছিল। তবে তার ব্যক্তিজীবন ও পেশাগত পরিচয় ঘিরে নানা বিতর্কও ছিল।একতা কাপুরের মতে, সিল্ক স্মিতাকে শুধু ভুক্তভোগী হিসেবে দেখলে তার গল্পের একটি গুরুত্বপূর্ণ দিক বাদ পড়ে যায়। বরং নিজের পরিচয় ও যৌনতা নিয়ে নিজের সিদ্ধান্তে অটল থাকা একজন নারী হিসেবেই তাকে দেখেছেন তিনি।

একতা বলেন, ‘দ্য ডার্টি পিকচার’ ছিল সিল্ক স্মিতাকে নিয়ে। নিজের যৌনতা নিয়ে নিজের অবস্থানে দৃঢ় থাকার কারণে যে নারী নিন্দার শিকার হয়েছিলেন, তার গল্পই তুলে ধরা হয়েছিল সিনেমায়। যৌনতা ব্যক্তির নিজস্ব পছন্দের বিষয়। আমি কখনোই তাকে ভুক্তভোগী হিসেবে দেখিনি; বরং এমন একজন নারী হিসেবে দেখেছি, যিনি নিজের যৌনতা ও পরিচয়কে উদ্‌যাপন করেছিলেন।

সিক্যুয়েলে থাকছে নতুন নারী চরিত্র

‘দ্য ডার্টি পিকচার ২’-এও সিল্ক স্মিতার মতো এক নারীকে কেন্দ্র করে গল্প এগোবে বলে জানিয়েছেন একতা। তবে সেই নারী কে, তার জীবনের কোন দিক সিনেমায় তুলে ধরা হবে কিংবা গল্পটি বাস্তব কোনো ব্যক্তিকে ঘিরে তৈরি হবে কি না—এসব বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

এদিকে নতুন সিনেমায় বিদ্যা বালান ফিরবেন কি না, তা নিয়েও এখনো কোনো ঘোষণা আসেনি। পরিচালক, অভিনয়শিল্পী, শুটিং শুরুর সময় ও মুক্তির তারিখ—কোনোটিই চূড়ান্তভাবে জানানো হয়নি। সিনেমাটি নিয়ে বিস্তারিত ঘোষণা পরে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন একতা।

উল্লেখ্য, ২০১১ সালের ২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘দ্য ডার্টি পিকচার’। ছবিটি সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত হলেও তার জীবনের হুবহু চিত্রায়ণ ছিল না। ৩৫ বছর বয়সে চেন্নাইয়ে তার মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

১৫ বছর পর আসছে ‘দ্য ডার্টি পিকচার ২’

প্রকাশিত সময় : ০৯:২৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬