রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে নতুন তথ্য দিলেন তানজিন তিশা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার সড়ক দুর্ঘটনায় পড়ার খবর ছড়িয়ে পড়ায় উদ্বেগ তৈরি হয় ভক্তদের মধ্যে। শনিবার (১০ অক্টোবর) রাতে মানিকগঞ্জে একটি শোরুম উদ্বোধনে যাওয়ার পথে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। তবে দুর্ঘটনার খবর নিয়ে আলোচনার মধ্যেই মধ্যরাতে নতুন পোস্ট দিয়ে নিজের অবস্থার কথা জানান অভিনেত্রী।

রাত প্রায় ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তানজিন তিশা লেখেন, ‘আরে ভাই, চুপ থাক তোরা, ঘুমা। আমার কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি।’

অভিনেত্রীর এই পোস্টের পর তার ভক্ত ও অনুরাগীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। দুর্ঘটনার খবর নিয়ে তৈরি হওয়া উদ্বেগের মধ্যে তার এমন বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দেয়।

এর আগে শনিবার ফেসবুকে দেওয়া আরেকটি পোস্টে দুর্ঘটনার ইঙ্গিত দিয়েছিলেন তানজিন তিশা। সেখানে তিনি লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’

তার প্রথম পোস্টের পর অনেকেই ধারণা করেন, অভিনেত্রী সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। তবে পরবর্তী পোস্টে দুর্ঘটনার খবর অস্বীকার করায় পরিস্থিতি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি আরও আলোচনায় আসে।

জানা গেছে, দুর্ঘটনার পর পরিস্থিতি বিবেচনা করে মানিকগঞ্জের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়। তানজিন তিশা প্রাথমিক ধাক্কা সামলে নিরাপদে ঢাকায় ফিরে এসেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো করছেন মোদি

নিজের সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে নতুন তথ্য দিলেন তানজিন তিশা

প্রকাশিত সময় : ০৫:২৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬