২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন আঁচ করতে পেরে ওইদিন খুব ভোরে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজশাহী ছেড়ে সড়কপথে গেদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে থাইল্যান্ড হয়ে রাশিয়ায় চলে যান।
তবে শাহরিয়ার আলম বর্তমানে ভারতের কলকাতার নিউটাউনে সাড়ে তিন হাজার স্কয়ার ফুটের আলিশান একটি ফ্ল্যাটে দ্বিতীয় স্ত্রী সিলভিয়া পারভীন লেনিকে নিয়ে বিলাসী জীবনযাপন করছেন। সেখানে গড়েছেন স্থায়ী নিবাস।
রাজশাহীতে শাহরিয়ারের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করে বলেন, কলকাতায় শাহরিয়ার আলমের বিলাসী জীবনের খরচ মেটাতে হুন্ডির মাধ্যমে দেশ থেকে টাকা পাঠানো হচ্ছে। তার বিশাল ফ্ল্যাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি, কেন্দ্র এবং রাজশাহী অঞ্চলের নির্বাসিত নেতারা নিয়মিত যাতায়াত করছেন। দেশকে অস্থিতিশীল করতে নেওয়া হচ্ছে নানা রাজনৈতিক সিদ্ধান্ত। বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে শাহরিয়ার চীন, রাশিয়া ও ব্রাজিল সফর করছেন।
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিলভিয়াকে নিয়ে কলকাতায় বিলাসী জীবন শাহরিয়ারের
-
নিজস্ব প্রতিবেদক : - প্রকাশিত সময় : ০৪:৪৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- ২
Tag :
সর্বাধিক পঠিত


























