তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের ওপর হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এরদোয়ান। তিনি সৌদি যুবরাজকে বলেছেন, এই চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা সম্ভব বলে তিনি বিশ্বাস করেন।
হুথিদের হামলার মধ্যে তুরস্কের এই সমর্থনের ঘোষণা রিয়াদ ও আঙ্কারার প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টিকে নতুন করে সামনে এনেছে।
গত আগস্টে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। ‘মক্কা প্রতিরক্ষা জোট’ নামে পরিচিত এই চুক্তিতে বলা হয়েছে, জোটের কোনো একটি সদস্যের ওপর হামলা হলে তা সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 




















