শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর সিনেমার নায়িকা মেহজাবীন, সঙ্গে নিশো

স্বামী নির্মাতা আদনান আল রাজীবের পরিচালনায় সিনেমায় আসছেন মেহজাবীন চৌধুরী। আর নায়ক হিসেবে তার সঙ্গে থাকছেন আফরান নিশো। সিনেমার নাম ‘অপলক’।

গতকাল বুধবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেন নির্মাতা। নিজের ফেসবুকে নিশো ও মেহজাবীনের সঙ্গে চুক্তি স্বাক্ষরের মুহূর্তের কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। সঙ্গে জানান, দীর্ঘদিনের স্বপ্নের প্রকল্পে যুক্ত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় এই দুই তারকা।

প্রথম সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বসিত আদনান আল রাজীব। তার ভাষায়, ‘আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “অপলক”। এর সঙ্গে জড়িয়ে আছে পুরো টিমের অনেকখানি স্বপ্ন আর ভালোবাসা। সেই ভালোবাসার পৃথিবীতে এবার যুক্ত হলেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।’

কেমন হবে ‘অপলক’? নির্মাতার কথায় মিলেছে সেই আভাসও। রোমান্টিক ঘরানার গল্পে নির্মিত হবে সিনেমাটি। যেখানে শুধু প্রেম নয়, উঠে আসবে মানুষের নিজেকে খুঁজে পাওয়ার গল্পও।

রাজীব লিখেছেন, ‘আমরা একটা সৎ, সরল আর মন ছুঁয়ে যাওয়া রোমান্টিক ফিল্ম বানাতে চাই। যেখানে মানুষ ভালোবাসার পাশাপাশি নিজেদেরও খুঁজে পাবেন। আশা করি, যে মায়া নিয়ে ছবিটা বানাতে যাচ্ছি, সেই মায়াটুকু আপনাদের কাছেও পৌঁছাবে।’

এদিকে সিনেমার প্রস্তুতি প্রায় শেষ। শিগগিরই শুরু হবে দৃশ্যধারণ। নির্মাতা জানিয়েছেন, সবকিছু গুছিয়ে নিয়েছেন তারা। শুটিং শুরু হবে শিগগিরই। তবে মুক্তির তারিখসহ অন্যান্য তথ্য জানানো হবে আনুষ্ঠানিকভাবে।

বিজ্ঞাপন ও নাটক নির্মাণের মধ্যদিয়ে নিজস্ব নির্মাণশৈলীর পরিচয় দিয়েছেন আদনান আল রাজীব। স্বল্পদৈর্ঘ্য সিনেমার জন্য কান চলচ্চিত্র উৎসবেও অর্জন করেছেন স্বীকৃতি। এরপর থেকেই তার পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণের অপেক্ষায় ছিলেন দর্শকরা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে ‘অপলক’র মাধ্যমে।

অন্যদিকে, বড়পর্দায় নিশো-মেহজাবীন জুটির ব্যস্ততা বাড়ছে। ‘অপলক’ ছাড়াও আরও দুটি সিনেমায় একসঙ্গে দেখা যাবে তাদের। এর মধ্যে ‘খলনায়ক’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নিশো আর অতিথি চরিত্রে থাকছেন মেহজাবীন। পাশাপাশি ‘পুলসিরাত’ নামের আরেকটি সিনেমাতেও পর্দা ভাগ করবেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

স্বামীর সিনেমার নায়িকা মেহজাবীন, সঙ্গে নিশো

প্রকাশিত সময় : ১১:৩৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬