বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুর্ঘটনা: ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত ও কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। এ দুর্ঘটনার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার পোনা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউদ্দি খান বলেন, ‘‘ঢাকা থেকে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের একটি বাস খুলনা যাচ্ছিল। পোনা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিপরীতমুখী একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে বাস ও কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই এক জন নিহত ও ১৪ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দুর্ঘটনার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দুর্ঘটনা: ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ

প্রকাশিত সময় : ১০:৪৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫