শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাবি ভর্তি পরীক্ষা: শিক্ষার্থীদের পছন্দ কেন্দ্রেই পরীক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় নতুন সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের প্রথম পছন্দ কেন্দ্রেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার (৭ মার্চ) সকালে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম।

তিনি বলেন, আসনবিন্যাসের ফলে অনেকে পছন্দ অনুযায়ী কেন্দ্র পায়নি। ফলে তাদের ভোগান্তি কমাতে আমরা ভর্তি উপকমিটির মিটিং আহ্বান করি। সেখানে সিদ্ধান্ত হয় যে, আসন্ন ভর্তি পরীক্ষায় ‘এ’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীরা তাদের প্রথম পছন্দের কেন্দ্রেই পরীক্ষা দিতে পারবে।

তিনি আরো বলেন, প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত আর দ্বিতীয় শিফটের পরীক্ষা আড়ায়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাবি ভর্তি পরীক্ষা: শিক্ষার্থীদের পছন্দ কেন্দ্রেই পরীক্ষা

প্রকাশিত সময় : ১১:০৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫