বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলায় কথা বললেন হামজা

অনেকটা রূপকথাকেই সত্যতা দিয়ে, আজ (১৭ মার্চ, ২০২৫) বাংলাদেশের মাটিতে পা রেখেছেন হামজা দেওয়ান চৌধুরী। এরআগে বহুবার বাংলাদেশে আসলেও এবার তিনি এসেছেন দেশের ফুটবলের প্রতিনিধিত্ব করতে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এবং এফ এ কাপ জয়ী এই ফুটবলারের, বাংলাদেশে এবারের পদার্পনটা তাই বিস্বয় জাগানিয়াই বটে। দেশে নেমে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন হামজা। সেখানে তিনি ইংরেজির পাশাপাশি সিলেটের আঞ্চলিক টানে বাংলা বুলিও ফোটান।

বেলা ১১টা ৫২ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন হামজা। আনুষ্ঠানিকতা সারার পর গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন তিনি। প্রথমে ইংরেজিতে তিনি বলেন, “এমন অসাধারণ দৃশ্য দেখে আমি মুগ্ধ। দারুণ লাগছে। আশা করি আমরা দুটি ম্যাচই জিতব এবং খুব দ্রুতই আমরা উন্নতি (ফুটবলে) করব।”

তারপর সাংবাদিকেরা এই ১৭ বছর বয়সী ডিফেন্সিভ ফুটবলারের মুখে বাংলা শুনতে চান। হামজা সিলেটি টানেই জবাব দিলেন, “ইনশাআল্লাহ আমরা উইন খরমু। আমার বিগ ড্রিম আছে। আমি কোচ হাভিয়েরের লগে মাতিসি (কথা বলা)। আর ইনশাআল্লাহ আমরা উইন খরিয়া প্রগ্রেস খরতাম ফারমু।”

গতরাতে ইংলিশ চ্যাম্পিয়নশীপের সিটি ডার্বিতে জয় পেয়েছে হামজা। শেফিল্ড ইউনাইটেড ১-০ গোলে হারিয়েছে নগরপ্রতিদ্বন্দ্বী শেফিল্ড ওয়েডনেসডেকে। এরপর ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের একটা ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে রওনা করেন তিনি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাংলায় কথা বললেন হামজা

প্রকাশিত সময় : ১১:৫৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫