বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাইলফলক ম্যাচে অনন্য রেকর্ডে কোহলি

টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন বিরাট কোহলি। যেখানে মাইলফলক ম্যাচটি দারুণভাবে রাঙালেন এই তারকা। গড়লেন দুর্দান্ত এই রেকর্ড।

শনিবার আইপিএলের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় ব্যাঙ্গালুরু। এ ম্যাচে ফিফটি করে জয় নিশ্চিত করা কোহলি ৩৮ রানে পৌঁছেই নতুন কীর্তিতে পৌঁছান। কলকাতার বিপক্ষে হাজার রান পূর্ণ হলো তার।

কোহলিই প্রথম ক্রিকেটার যিনি আইপিএলে ভিন্ন চারটি দলের বিপক্ষে হাজার রান করলেন। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তার রান এক হাজার ৫৭, চেন্নাই সুপার কিংসের বিপক্ষে এক হাজার ৫৩, পাঞ্জাব কিংসের বিপক্ষে এক হাজার ৩০।

এদিকে আইপিএলে ভিন্ন তিন দলের বিপক্ষেও হাজার রান নেই আর কারও। দুই দলের বিপক্ষে আছে ডেভিড ওয়ার্নার (কলকাতা ও পাঞ্জাব) ও রোহিত শার্মার (কলকাতা ও দিল্লি)। চেন্নাইয়ের বিপক্ষে হাজার রান আছে শিখার ধাওয়ানের।

২০০৮ সালে আইপিএলের শুরু থেকে বেঙ্গালুরুর হয়েই খেলছেন কোহলি। তবে এখনও শিরোপার স্বাদ তারা পায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মাইলফলক ম্যাচে অনন্য রেকর্ডে কোহলি

প্রকাশিত সময় : ১০:৫৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫