শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গণহত্যা দিবসে ঢাবিতে ব্লাক-আউট কর্মসূচি

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রি স্মরণে আগামীকাল মঙ্গললবার (২৫ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গণহত্যা দিবস’ পালন করা হবে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে ব্লাক-আউটসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টা ১৫মিনিটে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে মোমবাতি প্রজ্বলন, ডকুমেন্টরি প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে সভায় উপস্থিত থাকবেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রাত ৮টা ১৫মিনিটে জগন্নাথ হল প্রাঙ্গণে অবস্থিত গণ-সমাধিতে মোমবাতি প্রজ্বলন ও শ্রদ্ধাজ্ঞাপন করা হবে। রাত সাড়ে ১০টা থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব জায়গায় ১ মিনিট ‘ব্লাক আউট’ কর্মসূচি পালন করা হবে।

এছাড়া মঙ্গলবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হবে। একইসঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গণহত্যা দিবসে ঢাবিতে ব্লাক-আউট কর্মসূচি

প্রকাশিত সময় : ১১:১৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫