বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেসির প্রতিভাবান ফুটবলারদের তালিকায় এক বাংলাদেশি বংশোদ্ভুত!

আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি যাকে প্রতিভাবান বলে স্বীকৃতি দেন, তাকে অবহেলার কোনো সুযোগই নেই। আজ শনিবার রাতে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে কলম্বাস ক্রুর বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। এই ম্যাচে অ্যাডিডাসের ‘এফ-৫০ লা ভিডা ট্রপিক্যাল’ বুট পড়ে নামবেন মেসি। পাশাপাশি এই বুট পরবেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ১০ জন ফুটবলার, যাদের বেছে নিয়েছেন মেসি স্বয়ং।

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ককে বলা হয়েছিল, ১০ জন তরুণ প্রতিভাবান ফুটবলার নির্বাচন করতে। সেই ১০ ফুটবলারের একজন হলেন কাভান সুলিভান। নামটা বাংলাদেশি ফুটবলপ্রেমীদের কাছে অচেনা লাগার কথা নয়। কারণ, কাভানের শরীরে বাংলাদেশি রক্তও আছে! তার নানী ছিলেন বাংলাদেশি। কাভান এখন যুক্তরাষ্ট্রের ক্লাব ফিলাডেলফিয়ায় খেলে থাকেন। মেসির সঙ্গে এর আগে তার সাক্ষাতও হয়েছিল

মেসির তৈরি করা প্রতিভাবানদের তালিকায় শীর্ষে আছেন স্পেনের লামিনে ইয়ামাল। দ্বিতীয় স্থানেই আছেন কাভান। যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া কাভানের আছে যুক্তরাষ্ট্র ও জার্মানির নাগরিকত্ব। কাভানের বাবা ব্রেন্ডন যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও মা হেইকি হলেন জার্মান। হেইকির বাবা ছিলেন বিখ্যাত জার্মান অধ্যাপক ও কমিউনিকেশন স্কলার ক্লাস ক্রিপেন্ডর্ফ। হেইকির মা একজন বাংলাদেশি- ডক্টর সুলতানা আলম

১৯৭১ সালের মহান মুক্তযুদ্ধে অবদান রাখা সুলতানা ফিলাডেলফিয়ায় পিএইচ.ডি করতে গিয়ে পরিচিত হন কাভানের দাদা ক্রিপেন্ডর্ফের সঙ্গে। সেখান থেকেই পরিচয় ও প্রণয়। পরবর্তীতে তারা সংসার পাতেন। ইতোমধ্যেই কাভানকে ‘ক্যাপ্টেন আমেরিকা’ ডাকতে শুরু করেছে মার্কিন ফুটবল ভক্তরা। তারা বাবা ব্রেন্ডনও ফুটবল খেলতেন। এমনকী কাভানের মা হেইকিও ক্রীড়াবিদ ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

মেসির প্রতিভাবান ফুটবলারদের তালিকায় এক বাংলাদেশি বংশোদ্ভুত!

প্রকাশিত সময় : ১১:৫৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫