বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হ্যারি কেনের সামনে প্রথম শিরোপার হাতছানি

জার্মান বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে। এই শনিবার (২৬ এপ্রিল) যদি তারা মেইঞ্জকে হারাতে পারে এবং প্রতিপক্ষ লেভারকুসেন অগসবুর্গের বিপক্ষে জয় না পায় তাহলেই চ্যাম্পিয়ন হবে বায়ার্ন। এটি হলে হ্যারি কেনের ক্যারিয়ারের প্রথম বড় শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হবে। টটেনহ্যাম ও ইংল্যান্ড জাতীয় দলে খেলে গেলেও কখনো কোনো বড় ট্রফি জিততে পারেননি তিনি।

বুন্দেসলিগায় বায়ার্নের হয়ে ৬০ ম্যাচে ৬০ গোল করে ফর্মের তুঙ্গে থাকা ৩১ বছর বয়সী এই ইংলিশ তারকা এবার ২৪ গোল করে সর্বোচ্চ গোলদাতার লড়াইটিও জমিয়ে তুলেছেন। টমাস মুলারের জন্যও এটি বিশেষ ম্যাচ হতে পারে। বায়ার্নে ২৫ বছর কাটিয়ে তিনি বিদায় নিতে যাচ্ছেন। এটি হতে পারে তার ৫০০তম লিগ ম্যাচ।

৩০ ম্যাচ থেকে বায়ার্নের পয়েন্ট এখন ৭২। আর লেভারকুসেনের পয়েন্ট ৬৪। লিগে ম্যাচ বাকি আর ৪টি। চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের কাছে হেরে বিদায় নেওয়ার পর এই শিরোপা জয়ে ঘুরে দাঁড়াতে চায় বায়ার্ন।

অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের বাকি তিনটি জায়গার জন্য চলছে জমজমাট লড়াই। আইনট্রাখট, লেইপজিগ, ফ্রাইবুর্গ, মেইঞ্জ ও ডর্টমুন্ডের মাঝে কে যাবে ইউরোপ সেরা প্রতিযোগিতায়, তা নির্ধারিত হবে পরের কয়েক ম্যাচেই। ডর্টমুন্ডের জন্য এটি ‘ডু অর ডাই’ পরিস্থিতি। তারা যদি ইউরোপিয়ান ফুটবল থেকেও বাদ পড়ে, তবে সেটি হবে মৌসুমের সবচেয়ে বড় ধাক্কা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

হ্যারি কেনের সামনে প্রথম শিরোপার হাতছানি

প্রকাশিত সময় : ১১:১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫