বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপুরে সুষ্ঠুভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ৪১জন

সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। রাজশাহী দুর্গাপুরেও এ পরীক্ষা এক যোগে অনুষ্ঠিত হয়েছে। এবারে এ উপজেলায় এইচএসসি ও সমমান পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১হাজার ১১২জন। তবে অংশ নিয়েছেন ১হাজার ৭১জন। অনুপস্থিত ৪১জন।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে কারিগরি বোর্ডের অধিনে অনুষ্ঠিত আলিপুর টেকনিক্যাল বিএম কলেজ কেন্দ্রে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পুর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর ডিগ্রী কলেজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ২৪৩ জন, অনুপস্থিত ৭জন। দাওকান্দি সরকারী ডিগ্রী কলেজ কেন্দ্রে উপস্থিত ১৬০ জন, অনুপস্থিত ১৮ জন। দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে উপস্থিত ৩৭১ জন, অনুপস্থিত ৩ জন। দুর্গাপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে উপস্থিত ১১৬ জন, অনুপস্থিত ১০ জন। এছাড়াও আলিপুর টেকনিক্যাল বিএম কলেজ উপস্থিত ছিলো ১৮৪ জন ,অনুপস্থিতি ছিলেন ৩জন।
বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন পরীক্ষা কন্দ্রেগুলো পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন। এসময় তিনি বলেন, এইচএসসি প্রথম পরীক্ষা সুন্দর ও সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে পৌঁছেছে এবং নির্ধারিত সময়ে স্বাস্থ্য বিধি মেনেই পরীক্ষা দিয়েছেন। আশাকরি সবগুলো পরিক্ষা আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে।

এদিকে দেখা গেছে অভিভাবকরা সকাল সকাল সন্তানদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়ে বাইরে অপেক্ষা করতে থাকেন। পরীক্ষা চলাকালীন সময়ে অনেক কেন্দ্রে বাহিরে দেখা যায়, মা-বাবাসহ অন্যদের সূর্যের তাপে কিংবা ছায়ার নিচে সন্তানের অপেক্ষায় বসে আছেন।
‎পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মুখে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ প্রশ্নপত্র সহজ হওয়ায় খুশি, আবার কেউ কেউ কয়েকটি প্রশ্ন নিয়ে সংশয়ে রয়েছেন। তবে মোটের উপর বেশিরভাগ শিক্ষার্থীই প্রশ্নপত্র নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
এছাড়াও পরীক্ষাকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর ছিল পুলিশ, বিএনসিসি, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরীক্ষাকেন্দ্রের আশপাশে ছিলো কঠোর নজরদারি ও নিরবিচ্ছিন্ন তদারকি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

দুর্গাপুরে সুষ্ঠুভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত, অনুপস্থিত ৪১জন

প্রকাশিত সময় : ১০:১৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫