বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হামজাদের আবারও প্রিমিয়ার লিগে ফেরাতে চান নতুন কোচ

হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটির নতুন কোচ হলেন মার্তি সিফুয়েন্তেস। মঙ্গলবার রাতে ৪৩ বছর বয়সী এই স্প্যানিশ কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সিফুয়েন্তেসের সঙ্গে ৩ বছরের চুক্তি করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। এর তিন সপ্তাহ আগে সিরিয়ে দেওয়া হয়েছিল সাবেক কোচ রুড ফন নিস্টলরয়কে।

গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়েছিল লেস্টার। ৩৬ ম্যাচে স্রেফ ২৫ পয়েন্ট নিয়ে তারা ২০ দলের মধ্যে ১৮ নম্বরে ছিল। তাই আগামী ২০২৫-২৬ মৌসুমে তাদেরকে খেলতে হবে ইংল্যান্ডের পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে। এই ব্যর্থতায় সাবেক ডাচ স্ট্রাইকার নিস্টলরয়কে গত মাসে সমঝোতার মাধ্যমেই দায়িত্ব থেকে সরিয়ে দেয় লেস্টার।

সিফুয়েন্তেস চ্যাম্পিয়নশিপের আরেক ক্লাব কুইন্স পার্ক রেঞ্জার্সের কোচের দায়িত্বে ছিলেন। এর আগে নিজ দেশ স্পেনের পাশপাশি নেদারল্যান্ডস, ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনে কাজ করেছেন তিনি। দায়িত্ব পাওয়ার পর তিনি বলেছেন, ‘এটি একটি দুর্দান্ত ক্লাব, যাদের গর্ব করার মতো ইতিহাস রয়েছে। আর সেটার পরবর্তী অধ্যায় লেখার জন্য আমার দ্বারস্থ হওয়াকে সৌভাগ্যের বিষয় মনে করছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হামজাদের আবারও প্রিমিয়ার লিগে ফেরাতে চান নতুন কোচ

প্রকাশিত সময় : ০৫:৫৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫