রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুব ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি, স্কালভিকের বিশ্ব রেকর্ড

যুব ওয়ানডে ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি দেখল বিশ্ব। ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার জর্খ ফন স্কালভিক। আগের ম‌্যাচে ১৬৪ রানে অপরাজিত ছিলেন। সেই রাগটাই মনে হয় পরের ম‌্যাচে ঝাড়লেন স্কালভিক। বিধ্বংসী ২১৫ রানের ইনিংস খেলেছেন। ১৫৩ বলে ১৯ চার ও ৬ ছক্কায় জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছেন এই ইনিংস।

জিম্বাবুয়ের হারারেতে শুক্রবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজ। প্রথম ম‌্যাচেই সব আলো নিজের উপর কেড়ে নিয়েছেন স্কালভিক। ১৮ বছর বয়সী এই ব‌্যাটসম‌্যান ভেঙেছেন শ্রীলঙ্কার হাসিথা বোয়াগোদারের রেকর্ড। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বোয়াগোদার ১৯১ রান করেছিলেন।

স্কালভিকের বিধ্বংসী ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকা আগে ব‌্যাটিংয়ে নেমে ৩৮৫ রান করে। জবাব দিতে নেমে জিম্বাবুয়ের যুবারা করেন ১০৭ রান। স্কালভিকের শুরুটা রয়েশয়ে ছিল। পঞ্চাশে পা রাখেন ৪৮ বলে। সেখান থেকে শতকে যান ৮৬ বলে। এরপরই মূলত খোলস থেকে বেড়িয়ে আসেন। ১২২ বলে দেড়শ এবং ১৪৫ বলে পৌঁছে যান ডাবল সেঞ্চুরিতে। দলের অর্ধেকের বেশি রান একাই করেন স্কালভিক। দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ রান করেন জেসন ফন রোলস।

জিম্বাবুয়ের বোলারদের মধ‌্যে পেসার টাটেন্ডা চিমুগোরা ৬২ রানে পেয়েছেন ৬ উইকেট। তবে তাদের ব‌্যাটসম‌্যানরা ছিলেন চরম ব‌্যর্থ। দুই ওপেনার বাদে কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। নাথানিয়েলি হ্লাবানগানা ৩১ ও কুপাকওয়াসে মুরাদজি ৪০ রান করেন। ৫৩ রানে প্রথম উইকেট হারানো জিম্বাবুয়ে পরের ৫৪ রান তুলতে হারায় ৯ উইকেট।

প্রোটিয়া যুবাদের হয়ে ১৯ রানে ৪ উইকেট নেন ইনাথি কিটসিনি। ৩ উইকেট নেন বায়ান্ডা মাজোলা।

আজ একই মাঠে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ বাংলাদেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ ‘সেভা’, ছড়ানো হলো ১২ হাজারের বেশি বীজ

যুব ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি, স্কালভিকের বিশ্ব রেকর্ড

প্রকাশিত সময় : ১০:৩৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫