মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বন্ধুকে মারধরের অভিযোগ তাসকিনের বিরুদ্ধে থানায় ডায়েরি

নিজের এক বন্ধুকে ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

গতকাল রোববার (২৭ জুলাই) মিরপুর-১ এ ঘটনাটি ঘটে। পরে মিরপুর মডেল থানায় রাতেই অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে থানার কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। তবে থানার একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, এই টাইগার পেসারের বিরুদ্ধে অভিযোগ দায়েরের ঘটনাটি সত্য। এ বিষয়ে এরই মধ্যে তদন্তও শুরু হয়েছে।

জিডিতে অভিযোগকারী সিফাতুর রহমান সৌরভ দাবি করেন, তাসকিন আহমেদ তাকে ফোনে ডেকে নিয়ে গিয়ে মারধর করেন।

অভিযোগ অনুযায়ী, সৌরভকে কিল-ঘুষি মেরে শারীরিকভাবে আঘাত করার পাশাপাশি তাকে হুমকিও দেন এই জাতীয় দলের পেসার।

জানা গেছে, ভুক্তভোগী সৌরভের সঙ্গে তাসকিনের আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

ঘটনার বিষয়ে তাসকিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপেও তাকে পাওয়া যায়নি। তাসকিনের বাবা আব্দুর রশিদকেও ফোনে পাওয়া যায়নি।

উল্লেখ্য, তাসকিন আহমেদ সম্প্রতি বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছিলেন। ম্যাচটি অনুষ্ঠিত হয় ২৪ জুলাই, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

তাসকিনের মতো জাতীয় দলের একজন পরিচিত মুখের বিরুদ্ধে এমন অভিযোগ উঠায় বিস্মিত ক্রিকেট অঙ্গনের অনেকে। তদন্তের অগ্রগতি ও সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কিছু বলা না গেলেও, ঘটনাটি ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বন্ধুকে মারধরের অভিযোগ তাসকিনের বিরুদ্ধে থানায় ডায়েরি

প্রকাশিত সময় : ০৫:০২:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫