বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বছরে ১০-১৫ শতাংশ বিশেষ সুবিধা পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে সরকার।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের নির্দেশনা অনুযায়ী এই বিশেষ সুবিধা কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বুধবার (৩০ জুলাই) এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে।

এতে বলা হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেলের তুলনীয় গ্রেড-৯ থেকে তদূর্ধ্ব গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা আগামী ১ জুলাই থেকে প্রতি বছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ১০ শতাংশ হারে এবং গ্রেড-১০ থেকে তদনিম্ন গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা আগামী ১ জুলাই থেকে প্রতি বছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ১৫ শতাংশ হারে (দেড় হাজার টাকার নিচে নয়) বিশেষ সুবিধা পাবেন।

২০২৩ সালের ১৮ জুলাইয়ের এ-সংক্রান্ত অর্থ বিভাগের আগের আদেশ বাতিল করার তথ্য দেওয়া হয়েছে অফিস আদেশে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বছরে ১০-১৫ শতাংশ বিশেষ সুবিধা পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

প্রকাশিত সময় : ১২:১৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫