বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী শিক্ষা বোর্ডে পুনঃনিরীক্ষার ফলে রেকর্ড শিক্ষার্থী পেল জিপিএ-৫

রাজশাহী শিক্ষা বোর্ডে রেকর্ড ১০৯ জন শিক্ষার্থী এসএসসি পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেয়েছে। এটিকে অস্বাভাবিক বলে মনে করছেন শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারীরাই। তাঁরা বলছেন, এর আগে পুনঃনিরীক্ষণের আবেদন করে এতো শিক্ষার্থী কখনোই জিপিএ-৫ পায়নি। এটি শিক্ষা বোর্ডের ইতিহাসে রেকর্ড বলেও দাবি করা হয়েছে।

এছাড়াও পুনঃনিরীক্ষার ফলে মোট ৩২৩ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। গতকাল রবিবার সকালে রাজশাহী শিক্ষা বোর্ডের পুনঃনিরীক্ষার ফলাফল দেওয়া হয় ওয়েবসাইটে।

রাজশাহী শিক্ষা বোর্ডের পুনঃনিরীক্ষার ফলে দেখা যায়, এ বছর ফলাফল ঘোষণার পরে মোট ২৮ হাজার ৭৬৩ জন শিক্ষার্থী মোট পৃথক সাবজেক্ট অনুযায়ী৬১ হাজার ২৯টি পুনঃনিরীক্ষার আবেদন করে। এর মধ্যে ৩২৩ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। যাদের মধ্যে ১০৯ জন জিপিএ-৫ পেয়েছে। আর অকৃতকার্য থেকে পাশ করেছে ৪৮ জন।

রাজশাহী শিক্ষা বোর্ডের একটি সূত্র জানিয়েছে, পুনঃনিরীক্ষার ফলে একসঙ্গে এতো জিপিএ-৫ ফল কখনোই আসেনি এর আগে। ফলে এটি রেকর্ড। পরীক্ষকদের গাফলতির কারণেই এসব শিক্ষার্থী এর আগে জিপিএ-৫ পাওয়া থেকে বঞ্চিত হয়েছিল। যা পুনঃনিরীক্ষার ফলে উঠে এসেছে।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘কিছুটা সমস্যা ছিল বলেই তো এতোগুলো শিক্ষার্থী জিপিএ-৫ পেল পুনঃনিরীক্ষায়। তবে আমরা পুনঃনিরীক্ষণে যা পেয়েছি, সেটিই তুলে ধরেছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহী শিক্ষা বোর্ডে পুনঃনিরীক্ষার ফলে রেকর্ড শিক্ষার্থী পেল জিপিএ-৫

প্রকাশিত সময় : ১০:৩৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫