সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিরি আ-তে মদরিচের রেকর্ড

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছালেও দৌড় থামাননি লুকা মদরিচ। উল্টো নতুন চ্যালেঞ্জ নিতে রিয়াল মাদ্রিদ ছেড়ে এসি মিলানে নাম লিখিয়েছেন ক্রোয়েশিয়ার কিংবদন্তি।

সিরি আ-তে গতকাল অভিষেকও হয়েছে মদরিচের। তবে জয়ে এসি মিলানের অভিষেক রাঙাতে পারেননি।

গতকাল ২-১ গোলে ক্রেমোনেসের কাছে হেরেছে তার দল। মিলানের অধ্যায়টা জয়ে শুরু করতে না পারলেও একটা রেকর্ড গড়েছেন একবারের ব্যালন ডি’অর জয়ী।

সিরি আ-য় অভিষেক হওয়া সবচেয়ে বয়স্ক ফুটবলার এখন মদরিচ। গতকাল মাঠে নামার সময় তার বয়স হয়েছিল ৩৯ বছর ১১ মাস।

আগের রেকর্ডটি ছিল এম্পোলির গোলরক্ষক মাওরিসিউ পুগলিয়েসির। ২০১৬ সালে ৩৯ বছর ৫ মাস বয়সে ইতালির শীর্ষ লিগে খেলতে নেমেছিলেন তিনি।
২০১২ সালে টটেনহাম থেকে রিয়ালে যোগ দিয়ে টানা ১৩ মৌসুম খেলেন মদরিচ। লস ব্ল্যাংকোসদের বহু ম্যাচ ও ট্রফির সাক্ষী মিডফিল্ডার এক বছরের জন্য এসি মিলানে যোগ দেন।

উভয়পক্ষ চাইলে আরো এক বছর চুক্তি করতে পারবে তারা। গত বছরের ১৪ জুলাই চুক্তি হয় দুই পক্ষের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

সিরি আ-তে মদরিচের রেকর্ড

প্রকাশিত সময় : ১০:৩৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫