সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ নামে নিজেদের প্যানেল ঘোষণা করেছে রাবি শাখা ইসলামী ছাত্রশিবির। আজ রবিবার বিকেলে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে এই প্যানেল ঘোষণা করেন রাবি শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমেন।

ঘোষিত প্যানেল অনুযায়ী রাবি ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) পদে রাবি শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক (জিএস) পদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবি’র সাবেক সমন্বয়ক ফাহিম রেজা এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক রাবি শাখার সভাপতি ও রাবি ছাত্রশিবিরের ছাত্র অধিকার বিষয়ক সম্পাদক এস এম সালমান সাব্বির প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া, অন্যান্য পদে পদপ্রার্থীরা হলেন- ক্রীড়া সম্পাদক হামিদুল্লাহ নাঈম, সহকারী ক্রীড়া সম্পাদক আবু সাইয়েদ সামি, সাংস্কৃতিক সম্পাদক জায়েদ হাসান জোহা, সহকারী সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সাইয়েদা হাফসা, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক সামিয়া জান্নাত, তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু সালেহ, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মোজাহিদুল ইসলাম, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ আল গালিব।

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মারুফ হোসেন হাসান হাওলাদার, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোজাহিদুল ইসলাম সায়েম, বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান লস্কর, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক নয়ন মোরসালিন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মাসুমা ইসরাত মোমো, কার্যনির্বাহী সদস্য-১ দ্বীপ, কার্যনির্বাহী সদস্য-২ সুজন চন্দ্র, কার্যনির্বাহী সদস্য-৩ মো. ইমজিয়াউল হক কামালি ও কার্যনির্বাহী সদস্য-৪ খালিদ হাসান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাবি শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুর রহিম, বর্তমান সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক মোজাহিদ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক হাফেজ মেহেদী হাসান, অর্থ সম্পাদক নওসাজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

রাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা

প্রকাশিত সময় : ১২:০৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫