রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারত তোমাদের গুঁড়িয়ে দেবে’—লড়াইয়ের আগে পাকিস্তানকে কড়া বার্তা শোয়েব আখতারের

দুবাইয়ে এশিয়া কাপে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচকে সামনে রেখে আলোচনায় আসলেন পাকিস্তানের সাবেক তারকা পেসার  শোয়েব আখতার। তিনি মনে করছেন, সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়ার মতো সামর্থ্য রাখে।

পাকিস্তানের জনপ্রিয় শো ‘গেম অন হ্যায়’-তে শোয়েব বলেন, ‘এটা খুবই স্পষ্ট যে ভারত তোমাকে ডমিনেট করবে। তারা নিশ্চিত তোমাকে উড়িয়ে দেবে।

যদি বাড়িয়ে বলি, বড় বার্তা দিতে চাইলে বলব, ভারত চাইবে ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হতে, পাকিস্তানের নয়।’
তবে আলোচনায় সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক সতর্ক করে দিয়ে বলেন, বিরাট কোহলির মতো অভিজ্ঞ ব্যাটার না থাকায় ভারতের ইনিংস ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে পাকিস্তানের সামনে। ‘যদি ভারত শুরুতে দ্রুত দুই উইকেট হারায়, তাহলে সুযোগ মিলতে পারে। কোহলি নেই, তাই ব্যাটিংয়ের ধরণ ভিন্ন।

নতুনরা পাকিস্তানের বোলারদের বিপক্ষে ততটা অভিজ্ঞ নয়।’ —মন্তব্য করেন মিসবাহ।
কিন্তু সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেন আখতার। ভারতের মিডল-অর্ডারের শক্তি তুলে ধরে তিনি বলেন, ‘তাদের আছে রিংকু সিং, সঞ্জু স্যামসন, শুভমান গিল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, জিতেশ শর্মা।

এমনকি অক্ষর প্যাটেলও ব্যাট করতে পারে। এটা আগের টিম নয় যে দুই উইকেট পড়লেই ভেঙে পড়বে। এখন তাদের অভিষেক শর্মার মতো খেলোয়াড়ও আছে।’
শোয়েব আখতার জোর দিয়ে বলেন, ‘ভারতের বর্তমান মিডল-অর্ডার সম্ভবত ইতিহাসের সবচেয়ে শক্তিশালী।’

উল্লেখ্য, সাম্প্রতিক পাঁচ ম্যাচে ভারত প্রতিবারই পাকিস্তানকে হারিয়েছে।

সর্বশেষ ২০২২ সালের এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান ভারতকে হারাতে পেরেছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভারত তোমাদের গুঁড়িয়ে দেবে’—লড়াইয়ের আগে পাকিস্তানকে কড়া বার্তা শোয়েব আখতারের

প্রকাশিত সময় : ১০:৪৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫