সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজনে পরিবর্তন

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজনে সংশোধনী এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

সোমবার (২২ সেপ্টেম্বর) এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রবিউল কবির চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যানকে এ তথ্য জানানো হয়।

চিঠিতে জানানো হয়, ২০২৬ সাল থেকে কার্যকর হতে যাওয়া নতুন নির্দেশনা অনুযায়ী—

১. বাংলা দ্বিতীয় পত্র

রচনামূলক অংশে থাকা ‘অনুবাদ’ অংশটি বাতিল করা হলো। অনুবাদের জন্য বরাদ্দ ১০ নম্বর ‘সংবাদ প্রতিবেদন’ লেখার জন্য বরাদ্দ থাকবে।

২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)

এই বিষয়ের প্রশ্নকাঠামো থেকে সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন বাদ দেওয়া হলো। সংক্ষিপ্ত-উত্তর প্রশ্নের ১০ নম্বর পূর্বের বহুনির্বাচনি অংশের ১৫ নম্বরের সঙ্গে যুক্ত করে মোট ২৫ নম্বর বহুনির্বাচনি প্রশ্নের জন্য বরাদ্দ করা হলো।

৩. ফিন্যান্স ও ব্যাংকিং

এই বিষয়ের সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন অংশে মোট ১৫টি প্রশ্ন থাকবে— এর মধ্যে ৮টি ফিন্যান্স থেকে এবং ৭টি ব্যাংকিং অংশ থেকে। যেকোনো একটি বিভাগ থেকে ন্যূনতম ৪টিসহ মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ বারের মতো হাল্ট প্রাইজ’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজনে পরিবর্তন

প্রকাশিত সময় : ১১:০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫