রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি ইয়াসিন, জিএস রায়হান

সাভারের গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে সহ সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন ইয়াসিন আল মৃদুল দেওয়ান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন মো. রায়হান খান। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে নির্বাচিত হয়েছেন সামিউল হাসান শোভন।

গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ১২ টার দিকে নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।

দীর্ঘ ৭ বছর পর গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় এই ভোট গ্রহণ। এ দিন সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪ হাজার ৭৬১ জন।

এবারের নির্বাচনে গকসুর ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৬৩ জন প্রার্থী। গণ বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ১১ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করে। মনোনয়নপত্র বিতরণ চলে ২৬–২৮ আগস্ট পর্যন্ত। যাচাই-বাছাই শেষে ৮ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয় এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হয় ১৪ সেপ্টেম্বর। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনায় প্রতিটি প্রার্থীর ডোপ টেস্ট করানো হয়। পরীক্ষায় পজিটিভ রিপোর্ট পাওয়া গেলে প্রার্থিতা বাতিল করা হয়েছে।

দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ (গকসু) চালু রয়েছে। প্রথমবার গকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৩ সালে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৮ সালে, তবে প্রশাসনিক জটিলতায় নির্বাচিত সংসদ পুরো মেয়াদে কাজ করতে পারেনি। ২০২০ সালের ডিসেম্বরে ওই সংসদ বিলুপ্ত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘ পাঁচ বছর পর এটাই গকসুর চতুর্থ কার্যনির্বাহী সংসদ গঠনের নির্বাচন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি ইয়াসিন, জিএস রায়হান

প্রকাশিত সময় : ১০:৫৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫