শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৪৯তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ কবে, জানা গেল

শিক্ষক নিয়োগের লক্ষ্যে ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হয়েছে আজ। এ পরীক্ষার ফল ৭ থেকে ১০ দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

আজ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা মহানগর এলাকার কেন্দ্রে এ লিখিত পরীক্ষা নেওয়া হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সদস্য সংবামাধ্যমকে বলেন, ‘চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের ফল মাত্র তিন দিনে প্রকাশ করা সম্ভব হয়েছিল। তবে ওই বিসিএসে পরীক্ষার্থী কম ছিল। এটাতে (৪৯তম বিশেষ বিসিএস) বেশি চাকরিপ্রার্থী। ফলে ৭ থেকে ১০ কার্যদিবসের মধ্যে ৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।’

তিনি বলেন, ‘মৌখিক পরীক্ষা চলতি মাসেই শুরু হবে। নভেম্বরের মধ্যে মৌখিক পরীক্ষা শেষে ডিসেম্বরের প্রথম সপ্তাহে চূড়ান্ত ফল বা নিয়োগের সুপারিশ করা হতে পারে। ফল প্রস্তুতের কাজ দ্রুত শেষ হলে তার আগেও, অর্থাৎ নভেম্বরের শেষ সপ্তাহেও ফল প্রকাশ করা হতে পারে।’

এদিকে, পিএসসির রোডম্যাপ অনুযায়ী ৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর ২৬ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। এতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা অংশ নিতে পারবেন।

গত ২১ জুলাই ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এরপর ২২ জুলাই থেকে অনলাইনে আবেদন শুরু হয়, যা চলে ২২ আগস্ট পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করাদের পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ, ২৫ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ফি পরিশোধের সুযোগ দেওয়া হয়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, ৪৯তম বিসিএসের মাধ্যমে দেশের সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিভাগে প্রভাষক পদে ৬৫৩টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। আর সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি শূন্যপদে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

সবচেয়ে বেশি ৬১টি শূন্যপদ বাংলা বিভাগে। এ ছাড়া রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, দর্শনে ৩০টি, রসায়নে ৩০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৩২টিসহ বিভিন্ন বিভাগে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৪৯তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ কবে, জানা গেল

প্রকাশিত সময় : ১১:২৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫