বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে : পর্যবেক্ষণ টিম

  • রায়হান রোহানঃ
  • প্রকাশিত সময় : ০৭:১৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৬১
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছে পর্যবেক্ষণ টিম।
পর্যবেক্ষণ টিমের প্রধান ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম নির্বাচন শেষে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপাচার্যের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘নির্বাচন শুরুর পর থেকে প্রতিটি ভোট কেন্দ্রে গেছি। ভোটারদের সঙ্গে কথা বলেছি। আমরা দেখেছি ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে।’
অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে কেউ ভোট কারচুপির অভিযোগ করেননি। আমরাও পাইনি। তবে কয়েকটি হলে ভোটার সংখ্যা বেশি হওয়ার কারণে বেশি সময় লেগেছে।’
তিনি আরও বলেন, ‘ভোট ব্যবস্থাপনায় দুর্বলতা ছিল। এছাড়াও ব্যালট পেপার বাক্সেও সমস্যা ছিল। কারণ এটি স্বচ্ছ হবার কারণে ব্যালটে কাকে ভোট দিয়েছে সেটা দেখা যাচ্ছিল। তবে ভোট অংশগ্রহণমূলক হয়েছে সেখানে কোনো সন্দেহ নেই।
এসময় নির্বাচন পর্যবেক্ষণ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

রাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে : পর্যবেক্ষণ টিম

প্রকাশিত সময় : ০৭:১৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫