রাজশাহীতে পৃথক ডেন্টাল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা। রোববার দুপুরে নগরীর হেতেমখাঁ এলাকায় মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এক সময়ের রাজশাহী জেনারেল হাসপাতালে স্থাপন হওয়া ডেন্টাল ইউনিট দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে। এখানে প্রয়োজনীয় অবকাঠামো, সরঞ্জাম ও জনবলসহ সব সুবিধা রয়েছে। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে রাজশাহীতে পৃথক একটি ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা করা সময়োপযোগী উদ্যোগ হবে।

তারা বলেন, রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত ডেন্টাল শিক্ষা ও জনগণের আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত রাজশাহী ডেন্টাল কলেজ স্থাপন প্রয়োজন বলেও উল্লেখ করেন তারা।
মান ডেন্টাল ইউনিটের চিকিৎসক ডা. নাসরুল্লাহ শেখ, লেকচারার ডা. মাহফুজুর রহমান রাজ, শিক্ষার্থী গোলাম মর্তুজা বাধন, পরিতোষ রায়, রুহুল কুদ্দুস, আফরিনা আক্তার ও ইন্টার্ন নিহাল রহমান বক্তব্য রাখেন।

রায়হান রোহানঃ 
























