রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আইরিশ সিরিজের বাংলাদেশ দল ঘোষণা

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৪ সদস্যের দলে অধিনায়ক হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত।

ওপেনার মাহমুদুল হাসান জয় এই সিরিজ দিয়ে দলে ফিরেছেন। আর সর্বশেষ শ্রীলংকা সিরিজের দল থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অঙ্কন ও নাঈম হাসান।

আয়ারল্যান্ড ক্রিকেট দল আগামী ৬ নভেম্বর ঢাকায় পা রাখবে। যেখানে ১১ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আর ১৯ নভেম্বর থেকে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে।

বাংলাদেশ দল: নজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন চৌধুরী, হাসান মুরাদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আইরিশ সিরিজের বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত সময় : ০৯:৩২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫