রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী মহিলা পলিটেকনিকে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

“দ্বন্দ্বের ছন্দে বাজাই মুক্তির মাদল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে বিতর্ক প্রতিযোগিতা ২০২৫।

\
বৃহস্পতিবার দুপুরে মহিলা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত প্রতিযোগিতায় বিতর্কের বিষয় ছিল ‘দুর্নীতি একটি দেশের উন্নয়নে প্রধান অন্তরায়।’

প্রতিযোগিতায় পক্ষে অংশ নেয় আর্কিটেকচার টেকনোলজি বিভাগ এবং বিপক্ষে অংশ নেয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ। চূড়ান্ত পর্বে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর বিজয়ী হয় আর্কিটেকচার টেকনোলজি বিভাগ।
পরে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের সদস্যদের হাতে সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রকৌশলী মোহাম্মদ মুক্তার হোসেন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “তথ্যপ্রযুক্তির যুগে বিতর্ক প্রতিযোগিতার চর্চা ক্রমেই হারিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা সময় পেলেই মোবাইল ব্যবহারে আসক্ত হয়ে পড়ছে। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্কের চর্চা অব্যাহত রাখতে হবে। এতে যেমন জ্ঞান বাড়বে, তেমনি ভবিষ্যৎ প্রজন্ম দেশ গঠনে বড় ভূমিকা রাখতে পারবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহী মহিলা পলিটেকনিকে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত সময় : ০৪:৫৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫