শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের মান রাখলেন তপু বর্মণ

কাতার বিশ্বকাপ বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে প্রথম দেখায় ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় দেখায়ও আজ বৃহস্পতিবার সমান ব্যবধানে হার বরণ করতে যাচ্ছিল জেমি ডের শিষ্যরা।

জাসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচের ৮৩তম মিনিট পর্যন্ত আনওয়ার শরিফের গোলে ১-০ ব্যবধানে এগিয়েছিল আফগানিস্তান। এই স্কোরলাইন বজায় থাকলে এ নিয়ে কাতার বিশ্বকাপ বাছাইয়ে পাঁচটি ম্যাচে হারতে বসেছিল জামাল ভূঁইয়া বাহিনী। কিন্তু না, শেষ পর্যন্ত বাংলাদেশ দলের মান বাঁচান রক্ষণবাগের অতন্দ্র প্রহরী তপু বর্মণ।

৮৪তম মিনিটে প্রতিপক্ষের ডি বক্সের বেতর থেকে এক খেলোয়াড়কে কাটিয়ে বল জালে জড়ান তপু বর্মণ। ফলে ব্যবধান দাঁড়ায় ১-১। এ নিয়ে বাংলাদেশ দলের হয়ে ৩৪ ম্যাচে ৪ গোল করলেন তিনি।

এ নিয়ে কাতার বিশ্বকাপ বাছাইয়ে ছয় ম্যাচে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াল ২- এ। তবুও সবার নিচেই অবস্থান করছে জেমি ডের শিষ্যরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের মান রাখলেন তপু বর্মণ

প্রকাশিত সময় : ১১:১৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১