শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

১০ ডিসেম্বর রেকর্ড হবে তফসিল, বিটিভি-বেতারকে প্রস্তুত থাকতে বলল ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল রেকর্ড ধারণ হবে ১০ ডিসেম্বর। এ জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-বাংলাদেশ বেতারকে করতে প্রস্তুত থাকতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখা বিষয়টি নিশ্চিত করেছে।

বিটিভি ও বাংলাদেশ বেতারকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এজন্য প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছে কমিশন, যেন তাৎক্ষণিকভাবে ভাষণ রেকর্ড করে প্রচার করা যায়।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, আগামী ১০ ডিসেম্বর ভাষণ রেকর্ড করার সিদ্ধান্ত হয়েছে। এদিন রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করবেন সিইসিসহ পূর্ণ কমিশন।

ইসি কর্মকর্তারা জানান, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই রেওয়াজ অনুযায়ী জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল দেন সিইসি।

তফসিলের বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আগামী ১১ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা হতে পারে। আর নির্বাচন হতে পারে ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

১০ ডিসেম্বর রেকর্ড হবে তফসিল, বিটিভি-বেতারকে প্রস্তুত থাকতে বলল ইসি

প্রকাশিত সময় : ১০:৩৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫