শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিতে খালেদা জিয়ার গায়েবানা জানাযা

  • রায়হান রোহানঃ
  • প্রকাশিত সময় : ১২:৪৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ২৯০

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহীতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার জোহরের নামাজের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে এ গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পড়ান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা সাহাজুল ইসলাম। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব, উপ-উপাচার্য প্রফেসর ড. ফরিদ উদ্দীনসহ বিশ্ববিদ্যালয়  প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও  বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকরা অংশ নেন।

উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণমানুষের নেতা। তার মৃত্যুতে দেশে রাজনৈতিক শূন্যতা তৈরি হলো। তিনি যে রাজনৈতিক শিষ্টতা দেখিয়ে গেছেন তা সবার জন্য অনুকরণীয়।

এছাড়াও জেলার গোদাগাড়ী, তানোর, পবা, পুঠিয়াসহ বিভিন্ন এলাকায় গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাবিতে খালেদা জিয়ার গায়েবানা জানাযা

প্রকাশিত সময় : ১২:৪৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬