শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাহানারার অভিযোগ তদন্ত প্রতিবেদন বিসিবিতে

জাহানারা আলমের তোলা যৌন হয়রানির অভিযোগ তদন্তে গঠিত পাঁচ সদস্যের কমিটি সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে প্রতিবেদন জমা দিয়েছে। জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা টিম ম্যানেজমেন্টের একজন সদস্যের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। অভিযোগ তদন্তে বিসিবি কমিটি গঠন করে।

এদিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আগে কাল বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আইনি অগ্রগতি হয়। জাহানারার অভিযোগের বিষয়ে বিসিবির দীর্ঘদিনের নীরবতা কেন আইনগতভাবে অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। বিচারপতি আহমদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ রিট আবেদনের শুনানি শেষে এ রুল জারি করেন। রুলে হাইকোর্ট বিসিবিকে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ার কারণ ব্যাখ্যা করতে বলেছেন।

একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, জাহানারা আলমের অভিযোগের বিষয়ে বিসিবি কী পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতে কী ধরনের ব্যবস্থা নেবে, সেই বিষয়ে আদালতকে বিস্তারিতভাবে জানাতে।

বিসিবির এক পরিচালক যুগান্তরকে বলেন, ‘স্বচ্ছ ও পরিপূর্ণ তদন্তের স্বার্থে হয়তো তদন্ত কমিটির একটু বেশি সময় লেগেছে। তবে তারা ঠিকমতোই জাহানারাকে নিয়ে রিপোর্ট বিসিবিতে জমা দিয়েছে। এখন সেটা ডিসিপ্লিনারি কমিটিতে যাবে।’

তদন্ত প্রতিবেদনে কী আছে সেটা সবার সামনে আনা হবে বলে জানিয়েছেন ওই পরিচালক। গত বছরের নভেম্বরে জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মনজুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন জাহানারা আলম।

অভিযোগ প্রকাশ্যে আসার পর তদন্ত কমিটি গঠন করে বিসিবি। দুই দফা সময় বাড়িয়ে ২১ ডিসেম্বর বিসিবি জানায়, স্বাধীন তদন্ত কমিটি ৩১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেবে। তবে ওইদিন বিসিবি কার্যালয় বন্ধ থাকায় কাল সেই প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জাহানারার অভিযোগ তদন্ত প্রতিবেদন বিসিবিতে

প্রকাশিত সময় : ০৭:৪৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬