শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাতে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভের ডাক ডাকসু জিএসের

রাজধানীর শাহবাগ এলাকায় পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি আহত হয়েছেন

এর আগে যমুনা অভিমুখে যাত্রা করা ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের, রাকসু জিএস সালাউদ্দিন আম্মারসহ অনেকে আহত হন

হাদির হত্যার বিচার দাবিতে চলমান কর্মসূচিতে ‘পুলিশের নৃশংস হামলার প্রতিবাদে’ বিক্ষোভের ডাক দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে করা এক পোস্টে তিনি লিখেছেন, ‘শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আন্দোলনরতদের উপর পুলিশের নৃশংস হামলার প্রতিবাদে ও হাদি হত্যার বিচারের দাবিতে গণজমায়েত ও বিক্ষোভ।’

রাতে সাড়ে ৯টায় ডাকসু ভবনের সামনে থেকে এই বিক্ষোভ শুরু হবে বলে পোস্টে জানিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাতে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভের ডাক ডাকসু জিএসের

প্রকাশিত সময় : ১০:৫৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬