শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফাটাকেষ্ট স্টাইলে ভাইরাল প্রতিমন্ত্রী, প্রশ্ন তুললেন সালমান মুক্তাদীর

নির্বাচনে পরাজিত হলেও তারেক রহমানের ঘোষিত মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হক। তাকে প্রতিমন্ত্রী হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন প্রতিমন্ত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সেখানে দেখা যাচ্ছে আমিনুল হক বিসিবির সিইওকে কল দিয়ে বিসিবি কার্যালয়সহ ক্রিকেট সংশ্লিষ্ট সবকিছুতে অবাধ প্রবেশের যে নিষেধাজ্ঞা ছিলো সেটা তুলে নেয়ার নির্দেশ দিচ্ছেন। মিঠুন চক্রবর্তীর ‘ফাটাকেষ্ট’ সিনেমার মন্ত্রী ফাটাকেষ্ট স্টাইলে তার আদেশ দেয়ার সেই ফোনকলের ভিডিওটিও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

তবে ভিডিওটি শেয়ার করে কড়া প্রশ্ন তুলেছেন জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ও অভিনেতা সালমান মুক্তাদীর। তিনি সাংবাদিকদের মান ও যোগ্যতা যাচাই বাছাই না করে তাদের এভাবে অবাধ যাতায়াতের নির্দেশ দেয়ার পক্ষে নন বলেই জানান দিয়েছেন।

সালমান তার স্ট্যাটাসে সাংবাদিকতা পেশা, যোগ্যতা এবং দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি লেখেন, ‘তাহলে কি কালকে আমি শুধু একটা মাইক আর ক্যামেরা নিয়ে ঢুকে নিজেকে সাংবাদিক বলতে পারব? খোঁটা দিচ্ছি না, সত্যি জানতে চাই। যদি এমনটাই হয়, তাহলে ভবিষ্যতে ছেলে-মেয়েরা কেন কষ্ট করে সাংবাদিকতা পড়বে বা চর্চা করবে?’

তিনি আরও প্রশ্ন তোলেন, অল্প সময়ের মধ্যে যারা ‘সাংবাদিক’ পরিচয়ে প্রশ্ন করবেন বা প্রতিবেদন লিখবেন, তাদের দায়ভার কি সংশ্লিষ্ট মন্ত্রীর ওপরও বর্তাবে না? সালমানের ভাষ্য অনুযায়ী, ‘সাংবাদিক’ শব্দটি কবে থেকে কীভাবে গালি হয়ে গেল- এটিও ভাবনার বিষয়।

তার মতে, বছরের পর বছর চর্চা করে যারা এ পেশায় প্রতিষ্ঠিত হয়েছেন, তাদের জন্য এ ধরনের সিদ্ধান্ত অপমানজনক হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফাটাকেষ্ট স্টাইলে ভাইরাল প্রতিমন্ত্রী, প্রশ্ন তুললেন সালমান মুক্তাদীর

প্রকাশিত সময় : ১১:২৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬