শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাবিপ্রবিতে ছাত্রশিবিরের নতুন কমিটি, ছাত্রত্ব নেই সভাপতির

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ কমিটি ঘোষণা করা হয়। 

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তুষার মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সামা। তবে সভাপতি তুষার মাহমুদের ছাত্রত্ব নাই বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অনার্সের ফাইনাল পরীক্ষার ডিফেন্স শেষ হয় ২০২৫ সালের ৩০ এপ্রিল, ফলাফল প্রকাশ হয় ২৩ জুন। ওই রেজাল্টে শিবিরের নবনির্বাচিত সভাপতি তুষার মাহমুদ সব বিষয়ে উত্তীর্ণ হন। বিভাগটিতে মাস্টার্স না থাকার কারণে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে তুষার মাহমুদের পড়াশোনার সমাপ্তি সেখানেই ঘটে। 

এ বিষয়ে পাবিপ্রবি শিবিরের নবনির্বাচিত সভাপতি তুষার মাহমুদ বলেন, ‘কিছুদিন আগে আমার অনার্সের রেজাল্ট হয়েছে।

আমাদের বিভাগে মাস্টার্স না থাকায় ভর্তি হতে পারিনি। তবে বিশ্ববিদ্যালয়ের নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগ এবং ভূগোল ও পরিবেশ বিভাগে মাস্টার্স করতে পারব। ইনশাআল্লাহ দ্রুত আমি নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগে মাস্টার্স শুরু করব।’ 

তবে নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগে খোঁজ নিয়ে জানা যায়, ওই বিভাগে এখনো মাস্টার্স চালু হয়নি।

মাস্টার্স চালু করার জন্য প্রশাসনের কাছে কাগজপত্র জমা দিলেও সেটি এখনো অনুমোদন হয়নি। 

এদিকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ২০২৪ সালের ১৩ আগস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে সব রাজনীতি নিষিদ্ধ করেন।

এ নিষেধাজ্ঞার পরেও শিবির কিভাবে কমিটি দিয়েছে, সেটা জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের কমিটি বিশ্ববিদ্যালয় এবং এর আশপাশের আবাসিক নিয়ে পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজনীতি বন্ধ থাকাতে আমরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো কর্মকাণ্ড পরিচালনা করি না। আবাসিকে রাজনীতি পরিচালনার জন্য আমাদের এ কমিটি দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পাবিপ্রবিতে ছাত্রশিবিরের নতুন কমিটি, ছাত্রত্ব নেই সভাপতির

প্রকাশিত সময় : ১০:৪২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬