শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ মিনারে সাদিক কায়েম-ফরহাদরা, ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে যা বললেন সর্ব মিত্র চাকমা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)–এর একটি প্রতিনিধিদল। তবে এ কর্মসূচির বিষয়ে সব সদস্যকে অবহিত না করার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪৮ মিনিটে বাংলাদেশ টেলিভিশন–এর সরাসরি সম্প্রচারের একটি স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করে তিনি লেখেন, ‘হেমা চাকমা, ফাতেমা তাসনিম জুমা, সর্ব মিত্র চাকমা, রাফিয়া, উম্মে সালমা and others আমরা বাংলাদেশ টেলিভিশনের বদৌলোতে জানলাম ডাকসু শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গেছে, হাহা!’

স্ক্রিনশটে দেখা যায়, ডাকসু ভিপি সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ–এর নেতৃত্বে কয়েকজন সদস্য কেন্দ্রীয় শহীদ মিনার–এ ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এর আগে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শহীদ মিনারে সাদিক কায়েম-ফরহাদরা, ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে যা বললেন সর্ব মিত্র চাকমা

প্রকাশিত সময় : ১০:৪১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬