বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘বিশ্বকাপ না জিতলেও রোনালদোই সর্বকালের সেরা’

পর্তুগাল জাতীয় দলের কোচ রবার্তো মার্টিনেজ মনে করেন, বিশ্বকাপ জিতুক বা না জিতুক ক্রিশ্চিয়ানো রোনালদোই সর্বকালের সেরা ফুটবলার। পর্তুগাল ফুটবল সামিট পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন। আসন্ন বিশ্বকাপে দলের স্টার খেলোয়াড়কে চাপমুক্ত রাখাই তার মূল লক্ষ্য। ব্যালন ডি’অর বা বিশ্বকাপ জয়ের ভিত্তিতে ‘সর্বকালের সেরা’ নিয়ে বিতর্ক চিরন্তন।

বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টকে সামনে রেখে এই আলোচনা আবারও সামনে এসেছে। সাক্ষাৎকারে স্প্যানিশ কোচ বলেন, রোনালদোর প্রতি তার আস্থা অনেক এবং তিনি চান, তার মেগাস্টার কোনো অতিরিক্ত চাপ ছাড়া খেলুক। মার্টিনেজ বলেন, ‘রোনালদো বিশ্বকাপ জিতুক বা না জিতুক, ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ফুটবলার হিসেবেই থাকবেন। এই টুর্নামেন্টে তাকে চাপমুক্ত রাখতে আমাদের সব ধরনের সহায়তা করা উচিত, ঠিক যেমন নেশনস লিগে জেতার সময় আমরা করেছিলেন।’ মার্টিনেজ গত তিন বছরের বেশি সময় ধরে পর্তুগাল দলের দায়িত্বে আছেন। তিনি রোনালদোর চ্যাম্পিয়ন মনোভাবকে তরুণ ফুটবলারদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে দেখেন।

তিনি আরও বলেন, ‘রোনালদোর মতো উদ্যমী খেলোয়াড়ের সঙ্গে আমি আগে কখনো কাজ করিনি। প্রতিটি সকাল সে নিজেকে আরও উন্নত করার লক্ষ্য নিয়ে শুরু করে। যদি আমরা তাকে চিরকাল দলের সঙ্গে রাখতে পারতাম, তরুণ খেলোয়াড়দের জন্য তা দারুণ শিক্ষণীয় হতো।’ ১৭ জুন থেকে শুরু হচ্ছে পর্তুগালের বিশ্বকাপ অভিযান। ৪১ বছর বয়সী রোনালদোর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে এটি। সূত্র: যুগান্তর

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘বিশ্বকাপ না জিতলেও রোনালদোই সর্বকালের সেরা’

প্রকাশিত সময় : ১০:১৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬