শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবিরের বিরুদ্ধে নির্বাচন করা ভিপি প্রার্থী এখন প্রকাশ্যে এলেন শিবিরের কমিটিতে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নিজেকে নিরপেক্ষ দাবি করা ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী সজীব ইসলামী ছাত্রশিবিরের রাবি শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী সজীব এর আগে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।
এর আগে গত বছরের ১০ সেপ্টেম্বর রাকসু নির্বাচনে রাবির তিন সমন্বয়কের নেতৃত্বে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ নামে একটি প্যানেল ঘোষণা করা হয়। সেখানে ভিপি প্রার্থী হিসেবে ছিলেন মেহেদী সজীব ও জিএস পদে ছিলেন সালাউদ্দিন আম্মার। নির্বাচনে সজীব পরাজিত হলেও জিএস নির্বাচিত হন সালাউদ্দিন আম্মার। সে সময় ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল শিবিরের ‘বি টিম’ কিংবা ‘ডামি প্যানেল’ কিনা, সে প্রশ্ন উঠলে মেহেদী সজীব সেই অভিযোগ অস্বীকার করেছিলেন।
এতো দিন পর রাজনৈতিক পরিচয় সামনে নিয়ে আসার কারণ জানতে চাইলে মেহেদী সজীব বলেন, জুলাই আন্দোলনের সময় থেকে তিনি ছাত্রশিবিরের সঙ্গে জড়িত ছিলেন। জুলাই গণ–অভ্যুত্থানে ছাত্রশিবিরের পক্ষ থেকে তিনি আন্দোলন সমন্বয় করেছেন। শিক্ষার্থীদের আন্দোলন যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে জন্য তখন পরিচয় প্রকাশ করেননি। পরে অনূকূল পরিবেশ না থাকায়, বিভিন্ন অনুষ্ঠানে এ–সংক্রান্ত প্রশ্নের বিষয়টি এড়িয়ে গেছেন। পটপরিবর্তনের পর নতুন রাজনৈতিক ব্যবস্থায় তাই প্রকাশ্যে এলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শিবিরের বিরুদ্ধে নির্বাচন করা ভিপি প্রার্থী এখন প্রকাশ্যে এলেন শিবিরের কমিটিতে

প্রকাশিত সময় : ১০:৩৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬