মঙ্গলবার (২১ এপ্রিল) মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের শাঁখারিকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। আহত বিথী আক্তার (১৫)কে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিথী স্থানীয় তুষখালী তোফেল আকন মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী এবং মো. বাদল হাওলাদারের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিথীর বাবা বাদল হাওলাদারের সঙ্গে পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে তার চাচাতো চাচা নজরুল ইসলাম ও মো. রাহাত (১৮)-এর মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিথী বিষয়টি জানতে অভিযুক্তদের কাছে গেলে ক্ষিপ্ত হয়ে নজরুল ইসলাম হাতুড়ি দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার ডান হাত ভেঙে যায়।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 






















