দুর্নীতি, শিক্ষক নিয়োগে অনিয়ম-স্বজনপ্রীতিসহ বিভিন্ন অভিযোগে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে (ভিসি) অপসারণের ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ভিসি কার্যালয়ে তালা দিয়েছে ছাত্রদল।
মঙ্গলবার (৫ মে) দুপুরে ক্যাম্পাসে ভিসি কার্যালয়ের সমানে সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রদল বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক নাছির উদ্দিন অর্ণব। এসময় সদস্যসচিব জিশান আহম্মেদ, শরিফ উদ্দিনসহ বিশ্ববিদ্যালয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আইন না মেনে নিজের খেয়াল খুশি মত নিজের পছন্দের লোককে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে। নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা নয় বরং দলীয় পরিচয়কে প্রাধান্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে জামায়াতিকরণ করেছেন। পাশাপাশি আওয়ামী শিক্ষকদের বিভিন্ন পদে পদায়নও করেছেন।
তারা আরও অভিযোগ বলেন, ভিসির বিরুদ্ধে বিভিন্ন অডিট আপত্তি রয়েছে, যার মধ্যে বরাদ্দে অতিরিক্ত জ্বালানি উত্তোলন, এক খাতের বরাদ্দ অন্য খাতে ব্যয়সহ পাহাড়সম অভিযোগ হয়েছে।
তাছাড়াও এ ভিসি গেল ৫ আগস্ট জুলাই ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ অজুহাতে শহীদদের উদ্দেশে ছাত্রদলের দেওয়া ফুল বেদি থেকে ছুড়ে ফেলে দিয়েছিলেন। কিন্তু সেই তিনি বিকেলে ক্যাম্পাসে ছাত্রশিবিরের একই ধরনের আয়োজনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলে
তারা বলেন, তিনি বিশ্ববিদ্যালয়কে শিবিরে ঘাঁটি হিসাবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। আমরা এমন দলকানা ভিসিকে চাই না।
তাই এ আলটিমেটাম। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি মানা না হলে পুরো বিশ্ববিদ্যালয়সহ রাঙামাটি জেলা অচল করে দেওয়া হবে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























