মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীর কাটাখালী মেয়র আব্বাসকে কারাগারে প্রেরণ করেছে আদালত

বিতর্কিত রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে কারাগারে প্রেরণ করেছে আদালত। একই সঙ্গে আগামী রোববার পুলিশের চাওয়া ১০ দিনের রিমান্ড ও তার জামিন আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে মহানগর ম্যাজিষ্ট্রেট আদালত-২ এর বিচারক শংকর কুমার তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে শুনানির দিন ধার্য করেন। এর আগে সকালে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার আব্বাস আলীকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশ আদালতে সোপর্দ করে। বুধবার ভোরে রাজধানীর ঈশাখা হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও রাসিকের ১৩ নং কাউন্সিলর আব্দুল মোমিন এর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহীর সিটি গেটে জাতির পিতার ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে তিন থানায় তিনটি অভিযোগ দায়ের করা হবে।

তবে একটি অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। এছাড়াও জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক পদ থেকে আব্বাসী আলীকে অব্যাহতি দেয় স্থানীয় আওয়ামী লীগ। এছাড়াও মেয়র পদ থেকে অপসারণের জন্য আব্বাস আলীর প্রতি অনাস্থা জানান পৌরসভার সব কাউন্সিলর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীর কাটাখালী মেয়র আব্বাসকে কারাগারে প্রেরণ করেছে আদালত

প্রকাশিত সময় : ০৩:০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১