মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটে হার, তবু শুভশ্রীর চোখে ‘সুপার হিরো’ রাজ চক্রবর্তী

বিধানসভা নির্বাচনে ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে বিজেপির প্রার্থী কৌস্তিভ বাগচীর কাছে হেরেছেন তৃণমূলের প্রার্থী রাজ চক্রবর্তী। এর মাধ্যমে রাজনীতির মাঠে দ্বিতীয়বারের মতো হারের স্বাদ পেলেন তিনি। সোমবার (৪ মে) গণনা যখন প্রায় শেষের দিকে, তখনই হাওয়া বুঝে গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসেন রাজ। ভোট গণনা কেন্দ্র থেকে বের হওয়ার সময়ে উপস্থিত জনতা ‘চোর’ বলে কাদা ছুড়ে মারেন এই পরিচালকের শরীরে। কোনো প্রতিক্রিয়া ব্যক্ত না করে, ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

রাজের সঙ্গে হওয়া এই ঘটনার ভিডিও কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে। পুরো ঘটনায় রাজ একটি কথা না বললেও আজ মঙ্গলবার সকালে রাজকে ঘিরে একটি পোস্ট করেন স্ত্রী শুভশ্রী গাঙ্গুলী।

সন্তানদের সঙ্গে এবং নিজের সঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে শুভশ্রী লেখেন, ‘তুমিই আমাদের সুপার হিরো। আমাদের গর্ব। আমাদের সুপারস্টার। আমাদের বাড়ি। আমাদের গোটা পৃথিবী।’

নির্বাচনে পরাজিত হওয়ার দকল ও ব্যারাকপুরের মানুষের অপমানজনক আচরণে রাজ চক্রবর্তী যে মানসিকভাবে ভালো নেই, তা পরিষ্কার। এমন পরিস্থিতিতে স্বামীর দুঃসময়ে পাশে পাশে ঢাল হয়ে দাঁড়ানোর চেষ্টা করছেন শুভশ্রী। তবে নেটিজেনরা দুটো শিবিরে ভাগ হয়ে গেছেন। একটি অংশ শুভশ্রীর প্রশংসা করছেন, অন্যটি রাগ-শুভশ্রীকে কটাক্ষ করে মন্তব্য করছেন।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ হয়। উত্তরবঙ্গের আটটি ও দক্ষিণবঙ্গের আটটি জেলা মিলিয়ে মোট ১৬টি জেলার ১৫২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রার্থী হন ১ হাজার ৪৫২ জন। ভোটার সংখ্যা ছিল ৩ কোটি ৬০ লাখ। কয়েক দিন বিরতি দিয়ে ২৯ এপ্রিল, এ নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ সম্পন্ন করে নির্বাচন কমিশনার। কলকাতা ও রাজ্যের ৭ জেলার ১৪২টি আসনে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সোমবার (৪ মে) ভোট গণনা করে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশনার। ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টি আসনের ফলাফল ঘোষণা হয়েছে। এতে বিজেপি পেয়েছে ২০৬টি, আর তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ভোটে হার, তবু শুভশ্রীর চোখে ‘সুপার হিরো’ রাজ চক্রবর্তী

প্রকাশিত সময় : ০৮:০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬