রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ বনাম পাকিস্তান প্রথম টেস্ট-এ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ফলে আগে ব্যাটিংয়ে নামছে স্বাগতিক বাংলাদেশ।

মিরপুরের উইকেটেও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ দল। আজ শুক্রবার (৮ মে) টেস্টের প্রথম দিনের শেষভাগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সকালের আবহাওয়া ছিল রৌদ্রোজ্জ্বল।

উইকেটে ঘাস থাকায় এবং কয়েকদিনের বৃষ্টিতে আউটফিল্ডে সবুজের ছাপ থাকায় পেসাররা বাড়তি সুবিধা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে বড় রানের ইনিংস দেখার সম্ভাবনাও রয়েছে।

এই টেস্টে বাংলাদেশ দলে কোনো অভিষেক না থাকলেও পাকিস্তান খেলাচ্ছে দুই নতুন মুখকে। তরুণ ক্রিকেটার আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল আজ টেস্ট অভিষেক করছেন। এর আগে চোটের কারণে দল থেকে ছিটকে যান বাবর আজম, যা নতুনদের সুযোগ করে দিয়েছে।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও এবাদত হোসেন।

পাকিস্তান একাদশ: আজান আওয়াইস, ইমাম-উল-হক, আব্দুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, নোমান আলি, হাসান আলি ও মুহাম্মদ আব্বাস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ ‘সেভা’, ছড়ানো হলো ১২ হাজারের বেশি বীজ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত সময় : ১১:২১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬