শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টা ১১ ভাষায় হজযাত্রীদের সেবা দেবে সৌদি

হজ ও ওমরাহযাত্রীদের সেবা আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। হজযাত্রীদের ভোগান্তি কমাতে এবং তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করতে ১১টি ভাষায় ২৪ ঘণ্টার সমন্বিত হটলাইন চালু করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এখন থেকে যে কোনো সময় হজ ও ওমরাহ সংক্রান্ত তথ্য, জরুরি সহায়তা কিংবা অভিযোগ জানাতে পারবেন যাত্রীরা।

সম্প্রতি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, আধুনিক এই কল সেন্টারের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হজযাত্রীরা নিজ ভাষায় সহজেই প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন।

ঘোষণা অনুযায়ী, ১৯৬৬ নম্বরে কল করে হজ ও ওমরাহ সংক্রান্ত বিভিন্ন তথ্য জানা যাবে। পাশাপাশি জরুরি সহায়তা নেওয়া ও সেবার মান নিয়ে অভিযোগও জানানো যাবে সরাসরি।

মন্ত্রণালয় বলছে, হটলাইনের মাধ্যমে পাওয়া অভিযোগ দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। এ জন্য বিশেষ মনিটরিং ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে অভিযোগ দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হয়।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রযুক্তিনির্ভর এই কল সেন্টারে প্রশিক্ষিত কর্মীরা দায়িত্ব পালন করছেন। বিভিন্ন ভাষায় দক্ষ হওয়ায় হজযাত্রীরা সহজেই নিজেদের সমস্যা তুলে ধরতে পারবেন। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

এ ছাড়া উন্নত কল ম্যানেজমেন্ট প্রযুক্তির মাধ্যমে কর্মীদের দক্ষতা অনুযায়ী কল বণ্টন করা হবে, যাতে প্রত্যেক হজযাত্রী দ্রুত ও নির্ভুল তথ্য পান।

সৌদি কর্তৃপক্ষ আশা করছে, এই নতুন উদ্যোগের ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হজযাত্রীদের সঙ্গে যোগাযোগ আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে।

সূত্র : গালফ নিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

২৪ ঘণ্টা ১১ ভাষায় হজযাত্রীদের সেবা দেবে সৌদি

প্রকাশিত সময় : ১১:২৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬